সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের • জুলাইকে ধারণ না করায় বিরোধীদল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি: প্রধানমন্ত্রী • হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ • সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি • কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪ • ফ্রান্সে দাঙ্গা-লুটপাটের পর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ম্যাক্রোঁর • ইশরাকের ইস্যুতে আইনমন্ত্রী বললেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ • ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু • উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত • ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

​২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
গাজা উপত্যকায় নিজেদের শাসনকারী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর ৬ জুলাই (সোমবার) এ ঘোষণা দিয়েছে তারা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাসের এই সিদ্ধান্তের ফলে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটি দায়িত্ব নেওয়ার পথ সহজ হয়েছে।

হামাসের কর্মকর্তারা বলেছেন, দীর্ঘদিন ধরেই গাজা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছিল। এর মাধ্যমে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির অধীনে বেসামরিক শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো।

২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহ গোষ্ঠীর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এতদিন উপত্যকাটি শাসন করে আসছিল হামাস। গত অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস বারবার জানিয়েছে, তারা দৈনন্দিন শাসনকাজ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা এএফপিকে বলেন, সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে কমিটির কার্যক্রম তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন।

হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবে সংগঠনটি।

আরেক হামাস কর্মকর্তা বলেছেন, সম্প্রতি কায়রোয় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য ফিলিস্তিনি উপদলগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। উপদলগুলো এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং একে গাজার শাসনভার জাতীয় কমিটির কাছে হস্তান্তরের ক্ষেত্রে বড় ও আন্তরিক পদক্ষেপ বলে অভিহিত করেছে।

হামাসের এই পদক্ষেপের ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) প্রশাসনিক দায়িত্ব নেওয়ার সুযোগ পাচ্ছে। সূত্র: এএফপি

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz