শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​১৪১ রান তাড়ায় ১১৬ রানেই শেষ, অবিশ্বাস্য হার বাংলাদেশের

​১৪১ রান তাড়ায় ১১৬ রানেই শেষ, অবিশ্বাস্য হার বাংলাদেশের

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
মাত্র ১৪২ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হারল বাংলাদেশ। টাইগারদের হয়ে নাহিদ রানার ক্যারিয়ারসেরা বোলিংয়ের ম্যাচে ৩৩.১ ওভারে ১১৬ রানে বাংলাদেশকে অলআউট করে জিম্বাবুয়ে। তাতে ম্লান হয়ে যায় বাংলাদেশি বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স। আর হারারাতে প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পেল মেহেদি হাসান মিরাজের দল।

এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। টাইগার পেসারদের বোলিং তোপে দেড়শর আগেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৩৬.৪ ওভারে তাদেরকে ১৪১ রানে থামায় বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি।

বিশেষ করে পেসাররা দারুণ বোলিং করেছেন। হারারেতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ-নাহিদ রানারা। নাহিদ একাই শিকার করেছেন ৬ উইকেট, বিপরীতে দিয়েছেন ২১ রান। ওয়ানডেতে এটাই বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং।

এর আগে, মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেন ২৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট। এতদিন যৌথভাবে যা ছিল সেরা বোলিং। এছাড়া, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামেরও ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।

নাহিদ রানা ছাড়া এই ম্যাচে তাসকিন আহমেদ ২টি এবং মেহেদি হাসান মিরাজ একটি উইকেট পান।

তবে সেই ছোট লক্ষ্যও পেরোতে গিয়েও হোঁচট খেলেন টাইগার ব্যাটাররা। টপ অর্ডার ব্যর্থতায় কোনোরকমে একশ পেরিয়ে অলআউট হয়েছে সফরকারীরা। বাংলাদেশের হয়ে নুরুল হাসান সর্বোচ্চ ৩১ রান করেন; তাওহীদ হৃদয় দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান; দলনেতা মেহেদি হাসান মিরাজ করেন ১০। বাকিদের মধ্যে কেউ দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz