সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা • পরিচয় মিলেছে সৌদি আরবে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির • রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত ১১ • সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার • এনআরবি ওয়ার্ল্ড: বিশ্বের ৫০টিরও বেশি দেশে নেটওয়ার্ক, ঢাকায় সামিট ডিসেম্বরে • জাবি শিক্ষার্থী নিখোঁজ, কক্ষে মিলেছে ‘সুইসাইড নোট’ • দলীয় এমপিদের ৬ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী • রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী • সৌদি আরবে হামলার দায় স্বীকার করল হুতি • আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি মাহবুব

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার

জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
৪৮ দল নিয়ে শুরু। বিশ্বকাপে এখন টিকে আছে কেবল ৮টি দল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। বৃহস্পতিবার (৯ জুলাই) বোস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।

এই ম্যাচে নিজেদের জন্মভূমির বিপক্ষেই খেলতে যাচ্ছেন মরক্কোর ছয় ফুটবলার। মরক্কোর ২৬ সদস্যের দলে আছেন ফ্রান্সে জন্ম নেওয়া ছয় ফুটবলার—রেদুয়ান হালহাল, গেসিম ইয়াসিন, সামির এল মুরাবেত, নিল এল আয়নাউয়ি, ইসা দিওপ ও আইয়ুব বুয়াদ্দি। এদের সবার পারিবারিক শিকড় মরক্কোতে। আগের প্রজন্মের অভিবাসী পরিবারের সন্তান হওয়ায় জন্মসূত্রে ফ্রান্স এবং বংশসূত্রে মরক্কো—দুই দেশের হয়েই খেলার সুযোগ ছিল তাদের।

এই ছয় ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আইয়ুব বুয়াদ্দি। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার এ বছরের শুরুতেও ফ্রান্সের অনূর্ধ্ব–২১ দলের অধিনায়ক ছিলেন। কিন্তু বিশ্বকাপের আগে তিনি জাতীয় দল হিসেবে মরক্কোকে বেছে নেন।

দ্বৈত নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকা প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে টানার কাজটি কয়েক বছর ধরেই করছে মরক্কো। এবারের আগেও ফ্রান্সে জন্ম নেওয়া ফুটবলারদের মধ্যে সোফিয়ান বৌফাল, রোমাঁ সাইস, মারুয়ান শামাখ, মেহদি বেনাতিয়া ও মুস্তাফা হাজ্জিরা মরক্কোর জার্সিতে খেলেছেন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz