মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সাদিও মানে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সাদিও মানে

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন সেনেগাল ফুটবলের অন্যতম বড় তারকা সাদিও মানে। অবসর ঘোষণায় এক বিবৃতি দিয়েছেন এই ফরোয়ার্ড—এমনটাই জানিয়েছে সেনেগালিজ সংবাদমাধ্যম কুতিদিয়েন।

দুবার আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ী মানে সেনেগালের ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। সবুজ, হলুদ ও লাল জার্সিতে দীর্ঘদিন নেতৃত্বের ভার সামলানো মানে বিদায়বেলায় দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিদায়ী বার্তায় ক্যারিয়ারের কোনো ভুল বা অপূর্ণতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে মানে বলেন, ‘জেনে রাখুন, এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি এবং সব সময় আমাদের দেশের জন্য কঠোরভাবে লড়াই করেছি।’

সেনেগালিজ ফুটবলের সবচেয়ে গৌরবময় সময়ের অন্যতম মুখ ছিলেন মানে। তার নেতৃত্বেই ২০২১ সালে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে সেনেগাল। পরবর্তীতে আরও একটি আফকন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। জাতীয় দলের হয়ে দারুণ সব সাফল্যের কারণে সেনেগালের ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন মানে।

সেনেগালের মানুষের অবিচল সমর্থনের কথা স্মরণ করে মানে বলেন, ‘আপনাদের অব্যাহত সমর্থনই ছিল আমার সাফল্যের চালিকাশক্তি।’

খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক শেষ করছেন না মানে। দেশের ফুটবলের উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, ‘আনন্দের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা দেশের সেবায় কাজে লাগাতে চাই। সেটা হতে পারে কোনো টেকনিক্যাল স্টাফের অংশ হিসেবে, কোচ হিসেবে সাইডলাইনে থেকে, কিংবা ফুটবল প্রশাসনের দায়িত্বে।’

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz