মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• চিকিৎসাসেবায় এআই ব্যবহারের পরামর্শ জনপ্রশাসন উপদেষ্টার • নিজ হাতে প্রাক্তন স্ত্রীকে বিয়ে দিলেন স্পাইডারম্যান খ্যাত অভিনেতা • নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার • দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির • প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের : আইনমন্ত্রী • চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে এটা বিশ্বাস করি না: ট্রাম্প • বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পৌঁছানোর শঙ্কা আইএমএফের • নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস, ‘ইউ টেররিস্ট’ স্লোগান • প্রতিটি গণআন্দোলন শেষে মানুষ ‘প্রতারিত’ হয়েছে • ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস

পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
চার বছরের চুক্তিতে পর্তুগালের কোচের দায়িত্ব পেয়েছেন হোর্হে জেসুস। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি। চলতি বিশ্বকাপ থেকে বিদায়ের তিন দিন পর নতুন কোচ নিয়োগ দিল দেশটি।

শুক্রবার (১০ জুলাই) লিসবনে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে জেসুসকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পর্তুগাল ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, “আজ আমরা নতুন এক যাত্রার সূচনা করছি। জাতীয় দলে জনাব হোর্হে জেসুসকে স্বাগত।”

বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর চুক্তির মেয়াদ শেষে বিদায় নেন রবার্তো মার্টিনেজ। এই স্প্যানিয়ার্ডের উত্তরসূরি হলেন জেসুস। এর আগে আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর কোচ ছিলেন এই পর্তুগিজ। দলকে সৌদি প্রো লিগ শিরোপা জেতান তিনি।

৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন জেসুস। পর্তুগালের হয়ে তার প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর। নেশনস লিগের উদ্বোধনী ম্যাচ তারা খেলবে ওয়েলসের সঙ্গে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz