বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
গণঅভ্যুত্থানের মুখে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ১৩ জুলাই (সোমবার) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে। দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের আমলে নেয়ার কিছু নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।

বিদেশে থেকে শেখ হাসিনার বক্তব্য দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আসামি যদি আত্মসমর্পণ না করে বিদেশে বসে বক্তব্য দেয়, তাহলে আমি মনে করি উনি (শেখ হাসিনা) রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পালিয়ে আছেন, লুকিয়ে আছেন, তাদের জাগ্রত-উজ্জীবিত করার জন্য বলছেন। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না।

শামা ওবায়েদ বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে প্রক্রিয়া (দেশে ফেরানো) শুরু হয়েছে, যেভাবে যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে, সেই কূটনীতিতে সেটা চলছে এবং যেকোনো আসামি যদি আত্মসমর্পণ করে তাহলে দেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন, সেটাই হবে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz