শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রী • রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে অতিরিক্ত ৭  হাজার কোটি ইউরো চান জেলেনস্কি • ফের আটক দিল্লিতে অভিজিৎ দীপকে • অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে কর্মসূচি বন্ধে পুলিশের নোটিশ • ‘বার পরীক্ষায়’ ফেল করেছিলেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি • শেখ হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে : জামায়াত আমির • বিশ্বব্যাংকের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু • তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ : ডেপুটি স্পিকার • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত

​আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বাংলাদেশ জাতীয় দলের ২-১ ব্যবধানে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের মূল কারিগর মোসাদ্দেক হোসেন সৈকত পেলেন বড় আন্তর্জাতিক স্বীকৃতি। ১৩ জুলাই (সোমবার) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঘোষিত ২০২৬ সালের জুন মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসের সেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন টাইগার এই অলরাউন্ডার। এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের লড়াইয়ে মোসাদ্দেকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের অধিনায়ক শুভমান গিল এবং নিউজিল্যান্ডের উদীয়মান পেসার নাথান স্মিথ।

জুন মাসে অজিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১১৬.২৯ স্ট্রাইক রেটে ১৫৭ রান করার পাশাপাশি অফ-স্পিনে ২ টি গুরুদ্বপূর্ণ উইকেট নেন মোসাদ্দেক। ঢাকার প্রথম ওয়ানডেতে ৭০ বলে অপরাজিত ৮৬ রানের ম্যাচ জেতানো ইনিংস এবং জোড়া উইকেটের কল্যাণে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি পুরো সিরিজে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।

অন্যদিকে, ভারতের শুভমান গিল আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে রানবন্যা ভাসিয়ে (একমাত্র টেস্টে ১২৬ এবং ৩ ওয়ানডেতে ২৩৮ রান) এবং নিউজিল্যান্ডের নাথান স্মিথ লর্ডস টেস্টের ৯ উইকেটসহ ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারানোর পথে সর্বমোট ১৬ উইকেট নিয়ে এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন।

একই সাথে আইসিসি জুন মাসের সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে। যেখানে জায়গা করে নিয়েছেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইস, ভারতের উদীয়মান স্পিনার শ্রী চারানি এবং ইংল্যান্ডের অভিজ্ঞ ওপেনার ড্যানি ওয়াট-হজ।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz