মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• চিকিৎসাসেবায় এআই ব্যবহারের পরামর্শ জনপ্রশাসন উপদেষ্টার • নিজ হাতে প্রাক্তন স্ত্রীকে বিয়ে দিলেন স্পাইডারম্যান খ্যাত অভিনেতা • নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার • দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির • প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের : আইনমন্ত্রী • চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে এটা বিশ্বাস করি না: ট্রাম্প • বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পৌঁছানোর শঙ্কা আইএমএফের • নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস, ‘ইউ টেররিস্ট’ স্লোগান • প্রতিটি গণআন্দোলন শেষে মানুষ ‘প্রতারিত’ হয়েছে • ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন!

ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন!

বিজ্ঞাপন
চলমান বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগেই এই দ্বৈরথে প্রকাশ্যেই ইংলিশদের সমর্থন দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ট্রাম্পের প্রতিনিধিরা জানিয়েছেন, এবার হ্যারি কেইনদের হাতেই বিশ্বকাপের সোনালী ট্রফি দেখতে চান তারা।

এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিয়েছে। নিজেদের দেশ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর এখন কার হাতে ট্রফি দেখতে চান—এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্পের বিশ্বকাপ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি পরোক্ষভাবে ইংল্যান্ডের প্রতি তার সমর্থনের কথা জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি তাদের স্বাধীনতার ২৫০তম জন্মবার্ষিকীতে শিরোপা জিততে না-ই পারে, তবে এই ঐতিহাসিক বর্ষপূর্তির উদযাপনের মধ্যে ইংলিশদের আমেরিকায় এসে ট্রফি জিতে নেওয়াটা হবে এক দারুণ গল্প।’ ইংল্যান্ডের দীর্ঘ ৬০ বছরের শিরোপাখরা নিয়ে সহানুভূতি প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ইংল্যান্ড বর্তমানে টিকে থাকা দলগুলোর মধ্যে অন্যতম সেরা এবং তারা এবার চ্যাম্পিয়ন হওয়ার পূর্ণ সক্ষমতা রাখে।

সাক্ষাৎকারে জুলিয়ানি জানান, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিয়মিত ইংল্যান্ড দলের খোঁজখবর রাখছেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে একজন ‘দুর্দান্ত খেলোয়াড়’ ও ‘চমৎকার মানুষ’ হিসেবেও অভিহিত করেছেন।

ট্রাম্পের ফুটবলের প্রতি এই আগ্রহের পেছনে তার ছোট ছেলে ব্যারন ট্রাম্পের ভূমিকা রয়েছে বলে মনে করেন জুলিয়ানি। তিনি আরও জানান, কয়েক বছর আগে সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনির সঙ্গে গলফ খেলার সময়ও ট্রাম্পের ফুটবল প্রজ্ঞার পরিচয় পাওয়া গিয়েছিল।

ইংল্যান্ড দল সম্পর্কে নিজের বিশ্লেষণ তুলে ধরে অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের মতো অসাধারণ অ্যাথলেটরা এই দলের মূল শক্তি। ইংল্যান্ড অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি দল এবং তারা যদি এবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে, তবে তার পেছনে প্রধান ভূমিকা থাকবে হ্যারি কেইনের। কোচকে শুধু খেলোয়াড়দের মনে এই বিশ্বাস গেঁথে দিতে হবে যে, শিরোপা জেতার সব সামর্থ্য এই দলের রয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেন ও ফ্রান্স এবং দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনা ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz