মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র • ইয়েমেনে নতুন করে আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ • চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান • নেপালে আয়ুষ্মান-সারার সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা • বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী • দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্র করে : সারাহ কুক • ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর যত গুণ • জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি : জামায়াত আমির • ডিজেলের বাড়তি খরচ সামলাতে কৃষকদের ৮ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা ট্রাম্পের • প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​রাজনীতিতে ধর্ম নিয়ে বিভাজন জনগণ বিশ্বাস করে না : মির্জা ফখরুল

​রাজনীতিতে ধর্ম নিয়ে বিভাজন জনগণ বিশ্বাস করে না : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয়, তবে এই বিভাজন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি বিশেষ অপশক্তি ১৯৭১ থেকেই বারবার আঘাত করে আসছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিএনপি কোনো ধর্মীয় বিভাজনে বিশ্বাস করে না দাবি করে মির্জা ফখরুল বলেন, দলগতভাবে বিএনপি বিভাজন করে না বলেই দেশের সব ধর্মের মানুষের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারী সংসদ সদস্যদের মধ্যে সব ধর্মকে তুলে এনে অনন্য নজির স্থাপন করেছেন।
এ সময় সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী।

ঠিাকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz