রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু • রাত নামলেই মৃত শিশু যেখানে ফেরত দেয় মুদ্রা, পিছু নেয় অদৃশ্য গাড়ি! • রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প • অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি • বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার • চকবাজারে আগুন  আবার অশনি সংকেত • সুনির্দিষ্ট হামলার শঙ্কা ও নিরাপত্তায়  অস্ত্র উঁচিয়ে ধরি: বিবৃতিতে ইশরাক • জ্যামাইকা হাসপাতালে ১৫ কোটি ডলারের জরুরি বিভাগ • ক্রিপ্টো প্রতারণায় নিষিদ্ধ মাশিনস্কি • এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের সম্মেলন ২৪ অক্টোবর

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

​জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় ভূমিকা রেখেছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও ব্যাটার শারমিন আক্তার। ১৪ জুন (রবিবার) বার্মিংহামের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের শুরুটা খুব একটা ভালো হয়নি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ডাচরা। তবে দলের হাল ধরেন অধিনায়ক বাবেট ডি লিড। একপ্রান্ত আগলে রেখে ৪৫ বলে ৫০ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস সংগ্রহ করে ১৩৯ রান।

বাংলাদেশের বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ডাচদের আটকে রাখা সম্ভব হয়েছে। মারুফা আক্তার নেন দুটি উইকেট এবং ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট নেন।

১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ঝড়ো সূচনা পায় বাংলাদেশ। ডাচ বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ফিফটি তুলে নেন তিনি। ফিফটি করেই তার উইকেট হারালে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। অষ্টম ওভারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন এবং ১০ম ওভারে দিলারা আক্তার (২৬) ও ১১তম ওভারের শেষ বলে দলীয় ৮৫ রানে সোবহানা মোস্তারি আউট হলে চাপে পড়ে বাঘিনীরা।

শেষ পর্যন্ত শারমিন আক্তার এবং স্বর্ণা আক্তারের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি জয়ের বন্দরে পৌঁছে দেয় দলকে। শারমিন ৩২ বলে ৩৭ এবং স্বর্ণা ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এই জয়ের আত্মবিশ্বাস নিয়ে নিজেদের পরবর্তী খেলায় অস্ট্রেলিয়া বিপক্ষে ১৭ জুন মাঠে নামবে বাংলাদেশ।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz