সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• স্বাস্থ্যের জন্যে উপকারী ‘কালো দুধ’, বানানোর পদ্ধতিও সহজ • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের • জুলাইকে ধারণ না করায় বিরোধীদল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি: প্রধানমন্ত্রী • হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ • সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি • কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪ • ফ্রান্সে দাঙ্গা-লুটপাটের পর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ম্যাক্রোঁর • ইশরাকের ইস্যুতে আইনমন্ত্রী বললেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ • ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু • উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্থগিত করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্থগিত করল ইরান

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার কারণে ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) সব অঙ্গীকার স্থগিত করেছে ইরান। এমনটি জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।

গরিবাবাদি অভিযোগ করেন, ‘যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় থাকা তাদের সব অঙ্গীকার লঙ্ঘন করেছে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের পর আমরাও আমাদের সব অঙ্গীকার ও সমঝোতা বাস্তবায়ন স্থগিত করেছি। ইরান আর চুক্তির কোনো ধারা বাস্তবায়ন করবে না। বর্তমানে আমাদের প্রধান কাজ দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা।’

এর আগে বিভিন্ন সময় ইরানের কর্মকর্তারা অভিযোগ করছিলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করছে। তবে এবারই প্রথম কোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন, সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে এবং ইরান এর কোনো শর্ত আর বাস্তবায়ন করবে না। সূত্র : আল জাজিরা

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz