সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের • জুলাইকে ধারণ না করায় বিরোধীদল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি: প্রধানমন্ত্রী • হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ • সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি • কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪ • ফ্রান্সে দাঙ্গা-লুটপাটের পর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ম্যাক্রোঁর • ইশরাকের ইস্যুতে আইনমন্ত্রী বললেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ • ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু • উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত • ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সেন্টকম জানায়, ১৭ জুলাই জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্রবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার সময় ওই দুই সেনাসদস্য নিহত হন। একই ঘটনায় একজন সেনাসদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গত মার্চের পর এই প্রথম মার্কিন সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটল।

সেন্টকম আরও জানিয়েছে, হামলায় আহত আরও চার মার্কিন সেনাসদস্যকে চিকিৎসার জন্য জর্ডানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ ছাড়া কয়েকজন সামান্য আহত হলেও তারা আবার দায়িত্বে ফিরেছেন।

নিহত সেনাসদস্যদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে না জানানো পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে সেন্টকম।

এদিকে একই দিনে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নতুন করে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ইরানের ওপর হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রকে ‘উচিত শিক্ষা’ দেওয়া হবে। যুদ্ধ উসকে দিলে শত্রুর জন্য ইরানি জাতির এমন শিক্ষা রয়েছে, যা তারা কোনো দিন ভুলবে না।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর করা কোনো চুক্তিরই মূল্য নেই। ওই চুক্তি ‘মূল্যহীন ও অবৈধ’।

এর আগে শনিবার মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা টানা সপ্তম রাতের মতো ইরানে নজরদারি স্থাপনা, সামরিক অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর জবাবে ইরান কুয়েত, ইরাক, বাহরাইন, জর্ডান ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়।

শনিবারের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কুয়েতে। সেখানে একটি পানি শোধনাগার (ডিস্যালিনেশন প্ল্যান্ট) কেন্দ্র এবং একটি তেল স্থাপনা ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz