শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয় বিদেশে ফুর্তি করছেন : রাশেদ খাঁন • মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন • গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই • নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা • খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও • আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম • এআই দিয়ে লেখা শনাক্ত করবে ওপেনএআইয়ের নতুন ফিচার • চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক : বাণিজ্যমন্ত্রী • জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের তীব্রতা বাড়ার আগেই বিমানবন্দরে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন, রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়, বিমানবন্দরে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমদানি করা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।

এ ছাড়া চলতি বছরের ৫ জুন বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার শেডেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz