শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

​পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

বিজ্ঞাপন
ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনকারী সেটেলাররা। তারা নাবলুসের কুসরা গ্রামের একটি মসজিদে আগুন দিয়েছে। এছাড়া মসজিদের দেওয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ বাক্যও লিখেছে।

অপরদিকে উত্তরপূর্ব রামাল্লার আল-মুগাইর গ্রামে সেটেলাররা ফিলিস্তিনিদের একাধিক গাড়িতে আগুন দিয়েছে।   তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনিদের গাড়িতে পাথর নিক্ষেপ ও বিভিন্ন সড়কও অবরোধ করেছিল।

ফিলিস্তিনি এক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সেটেলাররা একটি গ্রামের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে। ওই সময় সেখানে একটি গাড়ি আসার পর সেটিকে গ্রামে ঢুকতে না দিয়ে জোরপূর্বক ঘুরে যেতে বাধ্য করে।

গত শুক্রবার সকালে পশ্চিমতীরের তেল নামে একটি গ্রামে অস্ত্রসস্ত্র নিয়ে যায় ইসরায়েলি সেটেলাররা। ওই সময় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় তারা। এর জবাব দিতে এক ফিলিস্তিনি অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলিকে হত্যা করে। অপরদিকে ইসরায়েলিদের গুলিতে প্রাণ হারান চার ফিলিস্তিনি।

দখলদার ইসরায়েল নিহত এসব ফিলিস্তিনিকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে। যদিও তারা তাদের গ্রামে ছিলেন এবং ইসরায়েলিদের থেকে নিজেদের গ্রামকে রক্ষা করতে চেয়েছিলেন। অপরদিকে অস্ত্র নিয়ে যাওয়া ইসরায়েলিদের ভিক্টিম হিসেবে প্রচার করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz