শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে কর্মসূচি বন্ধে পুলিশের নোটিশ • ‘বার পরীক্ষায়’ ফেল করেছিলেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি • শেখ হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে : জামায়াত আমির • বিশ্বব্যাংকের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু • তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ : ডেপুটি স্পিকার • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ • বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি • মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা • বিকল্প পথে দেশে ফিরেছেন সৌদিতে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬'-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে তিনি এর উদ্বোধন করেন। এ সময় সেখানে থাকা সাবেক সেনাপ্রধানদের ছবির তালিকা ঘুরে দেখার সময় তিনি থমকে দাঁড়ান।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেনাবাহিনীর সাবেক প্রধানদের ছবির গ্যালারি পরিদর্শন করেন। সেখানে জেনারেল এম. এ. জি. ওসমানী, জেনারেল জিয়াউর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদসহ ১২ জন সাবেক সেনাপ্রধানের ছবি প্রদর্শিত ছিল।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও সুসংগঠিত রূপ তৈরিতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর বীর সদস্য এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে সেনাবাহিনী সর্বদা প্রশংসনীয় অবদান রেখে আসছে। এ সময় তিনি সেনাবাহিনী প্রধানসহ পুরো বাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান।

এর আগে সকালে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz