শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• শেখ হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে : জামায়াত আমির • বিশ্বব্যাংকের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু • তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ : ডেপুটি স্পিকার • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ • বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি • মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা • বিকল্প পথে দেশে ফিরেছেন সৌদিতে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী • বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া : অর্থমন্ত্রী • জুমার দিন বেশি সওয়াব পেতে যে আমলগুলো করবেন

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নেতৃত্ব হারালেন মিরাজ, ওয়ানডে অধিনায়ক লিটন

নেতৃত্ব হারালেন মিরাজ, ওয়ানডে অধিনায়ক লিটন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। তিনি বর্তমানে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক।

বুধবার (২৯ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ে বোর্ড সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। এ সময় বিষয়টি নিশ্চিত করেন বিসিবির সভাপতি তামিম ইকবাল খান।

লিটন দাস এর আগে বিভিন্ন সময় ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছেন। তবে এবার পূর্ণাঙ্গ ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন তিনি।

লিটন এখন পর্যন্ত ৭টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ৩টি ম্যাচে জয় পেয়েছেন, হেরেছেন ৩টি ম্যাচে।

অন্যদিকে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz