সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​টাঙ্গাইলে বালুবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

​টাঙ্গাইলে বালুবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
টাঙ্গাইলে মধুপুর রক্তিপাড়া এলাকায় বালুবাহী ট্রাক ও জামালপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। ৩০ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহত হন সেতু আক্তার (২২)। হাসপাতালে আনার মারা যান তাজবীর (৮) ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (প্রায় ৪৫)। আহতদের মধ্যে নিহত তাজবীরের বাবা পথিক (ধনবাড়ী), মাদারগঞ্জের শামীম, জিয়াউল, মেলান্দহের আনোয়ার, মধুপুরের আবু নাঈম, হনুফাসহ অন্তত ২০ জন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, ঢাকা থেকে জামালপুরের দিকে যাত্রীবাহী একটি বাস মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় পৌছালে মধুপুর থেকে বালিবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়াও হাসপাতালে আনার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। বাকি আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বলেন, হাসপাতালে আহত অবস্থায় ২০ জনকে আনা হয়। এরমধ্যে বেশি গুরুতর চারজনকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এছাড়াও হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। আরও দুজন হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz