মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর • লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী • ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার • ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর • টাইগার শ্রফের গাড়িতে গুলি, রাজস্থানের কোটা থেকে গ্রেপ্তার ৩ অভিযুক্ত • জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে : রাশেদ খান • চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে : ইসি মাছউদ • ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নেই মেসি • নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন • সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​সৌদি আরবে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

​সৌদি আরবে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় আগুনে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুইজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।

নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক, পিতা- মো. সাইদুর রহমান; মো. কলিমউদ্দিন, পিতা- মৃত বজলুর প্রামাণিক; মো. মোহন ও মো. সুমন, পিতা- গুফফার প্রামাণিক এবং খরস্রোতা গ্রামের মজিদুল, পিতা- মজনু। এছাড়া উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং সাদনগর গ্রামের সাগর নিহত হয়েছেন। একই উপজেলার মিনহাজের গ্রামের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বিরও অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। অপর নিহত ব্যক্তি রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম, ডাংগাপাড়া এলাকার শ্যামল।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz