শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত

​বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সেপ্টেম্বরে বাংলাদেশে সফরে আসছে না ভারতীয় ক্রিকেট দল। ১১ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ তাদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আফগানিস্তান সিরিজ নিশ্চিত হওয়ায় আগামী মাসে ভারত দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা আর নাই। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১ থেকে ১৩ সেপ্টেম্বর সময় নির্ধারণ করেছিল বিসিবি। তবে আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত।

ফলে আফগানিস্তানের সঙ্গে সিরিজ নিশ্চিত নির্ধারিত হয়ে যাওয়ার ভারত দলের বাংলাদেশ সফর হচ্ছে না বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রসঙ্গত, ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে বাংলাদেশে সরকার পতনের হওয়ার পর ভারত সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ।

বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তা প্রত্যাখ্যান করে। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ভারত। তবে তিন ম্যাচের এক দিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে ভারত সফরে যায় বাংলাদেশ। ওই সফরে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে টাইগাররা।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz