রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সহিংস হয়ে উঠেছে ফ্রান্সের বিক্ষোভ, গ্রেপ্তার ১৮০০ • মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের • বাংলাদেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত : জরিপ • গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ স্থগিত • নিউইয়র্কের গভর্নর নির্বাচনে হোকুল এখনো এগিয়ে • ইশরাকের ফিল্মি স্টাইলের অভিযান নিয়ে এবার তাসনিম জারার স্ট্যাটাস • দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু • রাত নামলেই মৃত শিশু যেখানে ফেরত দেয় মুদ্রা, পিছু নেয় অদৃশ্য গাড়ি! • রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প • অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশি তারকা মিডফিল্ডার শমিতকে দলে ভেড়াল নিউইয়র্ক কসমস

বাংলাদেশি তারকা মিডফিল্ডার শমিতকে দলে ভেড়াল নিউইয়র্ক কসমস

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় দলের তারকা মিডফিল্ডার শমিত সোমকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব নিউইয়র্ক কসমস। বাংলাদেশি এই তারকা ফুটবলারকে দলে ভেড়ানোর তথ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মার্কিন তৃতীয় স্তরের ফুটবল লিগের ক্লাবটি।

মেজর লিগ সকার এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগে প্রায় এক দশকের পেশাদার অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলার কসমসের মাঝমাঠকে আরও শক্তিশালী করবেন বলে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ক্লাবটিতে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শমিত জানান, ‌‘হাই বন্ধুরা, আমি শমিত সোম, সেন্ট্রাল মিডফিল্ডার, নম্বর ১২, কানাডিয়ান-বাঙালি এবং আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত।’

কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসি থেকে ফ্রি এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের এই লিগে যোগ দিলেন তিনি। নিউইয়র্ক কসমসের হোম ভেন্যু ঐতিহাসিক হিঞ্চলিফ স্টেডিয়ামে শমিতকে ১২ নম্বর জার্সিতে মাঠ কাঁপাতে দেখা যাবে।

কানাডায় জন্ম নেওয়া শমিত সোম পূর্বে কানাডা জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ খেললেও পরবর্তীতে ফিফার নিয়ম মেনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার সিদ্ধান্ত নেন।

ফুটবলসম্রাট পেলে ও ফ্রাঙ্ক বেকেনবাউয়ারের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক ক্লাবে তার অন্তর্ভুক্তি বাংলাদেশি ফুটবল ভক্তদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz