শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা • নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার থেকে সরে এলেন ট্রাম্প • কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ • হেনস্তার আগে দূতাবাস ড. ইউনূসকে নিরাপত্তা দেয়নি কেন? • কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ • ঢাকা দূষিত শহরের তালিকায় প্রথম বা দ্বিতীয়, এটি দেশের জন্য লজ্জার : প্রধানমন্ত্রী • দেশে ফের বাড়ল ডলারের দাম • ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪ • মার্কিন মধ্যবর্তী নির্বাচন কী এবং কেন গুরুত্বপূর্ণ • নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ফের শাকিবের নায়িকা ইধিকা

​ফের শাকিবের নায়িকা ইধিকা

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
শাকিব খান ও ইধিকা পাল-পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে।

মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে শাকিব খানের বিপরীতে ইধিকা পালকে চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। যদিও নির্মাতা এখনও আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করেননি। সংশ্লিষ্টদের ভাষ্য, আনুষ্ঠানিক ঘোষণা আসবে এনাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে।

এর আগে ‘নিঃস্ব’র নায়িকা হিসেবে ইধিকা পালের নাম নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা নূরের নামও আলোচনায় আসে। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, শেষ পর্যন্ত ইধিকাকেই শাকিবের বিপরীতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে ‘নিঃস্ব’র শুটিং শুরু হবে। সিনেমা নির্মিত হবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে।

২০২৩ সালে ‘প্রিয়তমা’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেকের পরই দুই বাংলার দর্শকের নজর কাড়েন ইধিকা। এরপর ‘বরবাদ’-এ আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধেন। অন্যদিকে ‘বরবাদ’ দিয়েই বড়পর্দায় নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেছিলেন মেহেদী হাসান হৃদয়। শাকিব খান অভিনীত সেই সিনেমার সাফল্যের পর নির্মাতার নতুন সিনেমা ‘নিঃস্ব’ ঘিরে দর্শকের আগ্রহও তৈরি হয়েছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz