মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ইশরাক সরকারকেই প্রশ্নের মুখে ফেলেছেন • সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর • লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী • ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার • ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর • টাইগার শ্রফের গাড়িতে গুলি, রাজস্থানের কোটা থেকে গ্রেপ্তার ৩ অভিযুক্ত • জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে : রাশেদ খান • চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে : ইসি মাছউদ • ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নেই মেসি • নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ‘মিথ্যার’ ওপর নির্ভরশীল : বাঘাই

​যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ‘মিথ্যার’ ওপর নির্ভরশীল : বাঘাই

বিজ্ঞাপন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক নীতি ও মধ্যপ্রাচ্যের বৃহত্তর আঞ্চলিক নীতির তীব্র সমালোচনা করেছেন। এ সময় রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির বিখ্যাত উপন্যাস দ্য ব্রাদার্স কারামাজভ-এর একটি উদ্ধৃতি টেনে আনেন তিনি।

বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা ও পররাষ্ট্রনীতি ক্রমেই ‘মিথ্যার’ ওপর অতিরিক্তভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। নিজের বক্তব্যের পক্ষে দস্তয়েভস্কির উপন্যাসের একটি উদ্ধৃতি উল্লেখ করেন ইরানি এই মুখপাত্র।

দস্তয়েভস্কির উদ্ধৃতিটি হলো, ‘যে ব্যক্তি নিজেকে মিথ্যা বলে এবং নিজের বলা মিথ্যাই বিশ্বাস করতে থাকে, একপর্যায়ে সে নিজের ভেতরে কিংবা চারপাশে সত্যকে আর আলাদা করে চিনতে পারে না।’

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে মূলত যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণ ও ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটনের অবস্থানের প্রতি তীব্র অসন্তোষই প্রকাশ পেয়েছে। 

তার অভিযোগ, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্যের ওপর নির্ভরশীল নীতি শেষ পর্যন্ত বাস্তবতা উপলব্ধির ক্ষেত্রেও সংকট তৈরি করে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz