মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক • ইশরাক সরকারকেই প্রশ্নের মুখে ফেলেছেন • সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর • লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী • ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার • ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর • টাইগার শ্রফের গাড়িতে গুলি, রাজস্থানের কোটা থেকে গ্রেপ্তার ৩ অভিযুক্ত • জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে : রাশেদ খান • চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে : ইসি মাছউদ • ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নেই মেসি

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

​রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

বিজ্ঞাপন
রাঙামাটি শহরের মানিকছড়িতে যাত্রীবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাওয়ার পথে পিকআপটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একাধিক যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মেঘরানী চাকমা, সান্ত্বনা চাকমা ও শান্তিরঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত অপর যাত্রী শোভা চাকমাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বর্তমানে আহত চালক জ্ঞানবিকাশ চাকমা ও সুমন চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, দুর্ঘটনায় মোট ৬ জনকে হাসপাতালে আনা হয়েছিল, যাদের মধ্যে ৩ জন ঘটনাস্থলেই মৃত ছিলেন এবং ১ জন পথিমধ্যে মারা যান।

রাঙামাটি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দিন বলেন, মানিকছড়ি ক্যাম্পের সামনে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz