শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত ২৫

​গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত ২৫

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। ১৮ আগস্ট (মঙ্গলবার) দুপুর পৌনে দুইটার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিকুল আলম জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক ও হেলপার এবং আহত হন বাসের অন্তত ২৫ যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz