রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু • রাত নামলেই মৃত শিশু যেখানে ফেরত দেয় মুদ্রা, পিছু নেয় অদৃশ্য গাড়ি! • রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প • অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি • বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার • চকবাজারে আগুন  আবার অশনি সংকেত • সুনির্দিষ্ট হামলার শঙ্কা ও নিরাপত্তায়  অস্ত্র উঁচিয়ে ধরি: বিবৃতিতে ইশরাক • জ্যামাইকা হাসপাতালে ১৫ কোটি ডলারের জরুরি বিভাগ • ক্রিপ্টো প্রতারণায় নিষিদ্ধ মাশিনস্কি • এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের সম্মেলন ২৪ অক্টোবর

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থায় নতুন কমিটি

সভাপতি ডিসির পত্নী, সাধারণ সম্পাদক মহিলা দলের নেত্রী
ময়মনসিংহ  জেলা মহিলা ক্রীড়া সংস্থায় নতুন কমিটি

সভাপতি রেজেকা পারভীন রাখী ও সাধারণ সম্পাদক তানজীন চৌধুরী লিলি

বিজ্ঞাপন
ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থায় ৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পদাধিকারবলে সভাপতি করা হয়েছে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের পত্নী রেজেকা পারভীন রাখীকে। সাধারণ সম্পাদক হয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি।

২০ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

জেলা প্রশাসক জানান, এর আগে গত ৬ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, এনডিসি স্বাক্ষরিত এক পত্রে ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে পদাধিকারবলে সহ-সভাপতি করা হয়েছে জেলা পুলিশ সুপারের পত্নী রুমানা ইসলাম, মহিলা দলের নেত্রী রেহানা পারভীন ববিকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফারিয়া তাসনীম তিথি এবং কোষাধ্যক্ষ ছন্দা মাজহার।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন খন্দকার মাহবুবা, মাহবুবা খাতুন লাইজু ও নাদিরা ইয়াসমীন রিতা।

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপত্রে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২-এর উপধারা (১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে এ কমিটি অনুমোদন করা হয়েছে।

পত্রে আরও উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২-এর উপধারা (৪) ও ধারা ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে কমিটিটি গঠন করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন
অ্যাডহক কমিটির অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করেই পরবর্তী নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন এই কমিটি এখন সংস্থাটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz