রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ স্থগিত • নিউইয়র্কের গভর্নর নির্বাচনে হোকুল এখনো এগিয়ে • ইশরাকের ফিল্মি স্টাইলের অভিযান নিয়ে এবার তাসনিম জারার স্ট্যাটাস • দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু • রাত নামলেই মৃত শিশু যেখানে ফেরত দেয় মুদ্রা, পিছু নেয় অদৃশ্য গাড়ি! • রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প • অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি • বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার • চকবাজারে আগুন  আবার অশনি সংকেত • সুনির্দিষ্ট হামলার শঙ্কা ও নিরাপত্তায়  অস্ত্র উঁচিয়ে ধরি: বিবৃতিতে ইশরাক

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা-ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। শনিবার (২২ আগস্ট) দক্ষিণ কলকাতার বেহালায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে অল্প সময়ের জন্য গেলেও পরে তিনি ঝাড়খণ্ডের ধনবাদে পালিয়ে যান। কয়েক দিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন এবং তার মোবাইল ফোনও বন্ধ ছিল।

তদন্তকারীরা জানান, শিখা-ইন ছাড়াও নিউ মার্কেট এলাকায় জাপোন নামে আরেকটি হোটেল এবং দিঘা ও মন্দারমনিতে আরও দুটি হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। অগ্নিকাণ্ডের খবর কর্মচারীদের কাছ থেকে পেলেও তিনি ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেননি।

পুলিশের ধারণা, অগ্নিকাণ্ডের পর নিজের গাড়িতে করে ধনবাদে পালিয়ে যান তিনি এবং সেখানে তার কয়েকজন কর্মচারীর বাসায় আশ্রয় নেন। পরে ব্যাংক হিসাব জব্দ হওয়ায় অর্থসংকটে পড়ে শনিবার কলকাতায় ফিরে আসেন। এর পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রায় ১ হাজার ১০০ বর্গফুট জায়গার মধ্যে একাধিক কক্ষ ও সংযুক্ত বাথরুম নির্মাণ করা হয়েছিল। তবে হোটেলটিতে অগ্নিনিরাপত্তার মৌলিক বিধি যথাযথভাবে মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ভবনের নকশা, কক্ষ নির্মাণ এবং নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম ছিল কি না।

এর আগে এই মামলায় শিখা-ইনের ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি মাসিক ৪০ হাজার রুপি ভাড়ায় বীরেশ্বর মিত্রের কাছ থেকে হোটেলটি ইজারা নিয়েছিলেন।

এ ছাড়া একই ভবনের পঞ্চম তলার একটি অংশ ইজারা নেওয়া উমেশ সিং ও জিতেন সিং নামের দুজনকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হোটেলের অন্যান্য কর্মচারীদের কাছ থেকেও ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে নিউ মার্কেট এলাকার শিখা-ইন হোটেলে ভয়াবহ আগুন লাগে। এতে ৯ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ৭ জন বাংলাদেশি নাগরিক। অগ্নিকাণ্ডের পর থেকেই হোটেলের মালিকের বিরুদ্ধে অবহেলা ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তথ্যসূত্র : পিটিআই

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz