শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

রংপুরে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

রংপুরে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রংপুর নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে চারটি লাশ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের জানান।

নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০) এবং তাদের দুই সন্তান প্রার্থী চক্রবর্তী (২৫) ও প্রীয়ম চক্রবর্তী (১২)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ দেখতে পায়। এরপর সেগুলো উদ্ধার করা হয়।

তবে কীভাবে এবং কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলোর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz