রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ

​বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ

বিজ্ঞাপন
বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে ২৪ জন ক্রুসহ ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। গতকাল শনিবার ঘটেছে এ ঘটনা।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশন-উইনার নামের জাহাজটি গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। জাহাজটিতে ছিলেন মোট ২৪ জন ক্রু। এই ক্রুদের মধ্যে ২০ জন চীন, ৩ জন মিয়ানমার এবং একজন বাংলাদেশের নাগরিক।

সাগরের যে এলকায় জাহাজটি ডুবেছে, পারাদ্বীপ বন্দর থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ২৪০ নটিক্যাল মাইল। আন্দামান-নিকোবরের রাজধানী শ্রী বিজয়া পুরমে অবস্থিত ভারতীয় কোস্টগার্ড দপ্তরের মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে এমভি ওশন উইনারের নির্মানকারী কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে এমভি ওশন উইনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কোম্পানির পক্ষ থেকে জাহাজটিকে অনুসন্ধান ও নাবিকদের উদ্ধারে তৎপরতার অনুরোধও করা হয়।

সেই অনুরোধে সাড়া দিয়ে জাহাজটি সম্ভাব্য যে জায়গায় ডুবেছে, সেখানে অনুসন্ধান তৎপরতা শুরু ভারতীয় কোস্টগার্ড বাহিনী এবং রাত ৮টা নাগাদ ২ নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করে।

এদিকে উদ্ধার অভিযানে কোস্টগার্ডের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় নৌবাহিনীও। এ অভিযানের জন্য নৌবাহিনীর ৩ জাহাজ ভারাদ, আনমোল এবং বিজিত-কে মোতায়েন করেছে নৌবাহিনী। নৌবাহিনীর কর্মকর্তরা জানিয়েছেন, নিখোঁজ বাকি ২২ জনকে উদ্ধারে অভিযান চলমান আছে।

শনিবার ঠিক কখন ও কী কারণে জাহাজটি ডুবেছে, সেসব তথ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষে এ ব্যাপারে কথা বলতে পারবেন তারা। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz