শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা • নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার থেকে সরে এলেন ট্রাম্প • কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ • হেনস্তার আগে দূতাবাস ড. ইউনূসকে নিরাপত্তা দেয়নি কেন? • কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ • ঢাকা দূষিত শহরের তালিকায় প্রথম বা দ্বিতীয়, এটি দেশের জন্য লজ্জার : প্রধানমন্ত্রী • দেশে ফের বাড়ল ডলারের দাম • ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪ • মার্কিন মধ্যবর্তী নির্বাচন কী এবং কেন গুরুত্বপূর্ণ • নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিশা

​ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিশা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। অভিনেত্রী ৩০ আগস্ট (রবিবার) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান। তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

তিশা জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে গাড়িতে করে ঢাকার উদ্দেশে ফিরছিলেন তিনি ও তার সঙ্গে থাকা অন্যরা।

পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। 

ঘটনার পর মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন তারা। পরে সেটিকে আটক করা সম্ভব হয় বলে জানান তিশা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়। 

ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তিশা বলেন, ঘটনাটি বেশ গুরুতর ছিল। অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি। 

তবে দুর্ঘটনার পর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। ফলে দুর্ঘটনায় তাসনুভা তিশা কিংবা তার সঙ্গে থাকা অন্য কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। 

শুটিং শেষে ঢাকায় ফেরার সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তিশার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz