সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• স্বাস্থ্যের জন্যে উপকারী ‘কালো দুধ’, বানানোর পদ্ধতিও সহজ • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের • জুলাইকে ধারণ না করায় বিরোধীদল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি: প্রধানমন্ত্রী • হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ • সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি • কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪ • ফ্রান্সে দাঙ্গা-লুটপাটের পর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ম্যাক্রোঁর • ইশরাকের ইস্যুতে আইনমন্ত্রী বললেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ • ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু • উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

​ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

বিজ্ঞাপন
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা নিয়ে নিজের মনে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।

সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ‘অনুতাপ’ শব্দটিতে বিশ্বাস করেন না। তবে সুযোগ পেলে তিনি আবার ঠিক একই পদক্ষেপ গ্রহণ করবেন বলে উল্লেখ করেন।

যুদ্ধের কারণে সমর্থকদের মনোবল ভেঙে পড়ার গুঞ্জন তিনি খারিজ করে দেন। ট্রাম্পের মতে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়ার বিষয়ে মার্কিন জনগণ এবং তার সমর্থকরা গর্বিত।

মধ্যবর্তী নির্বাচনের পরপরই এই যুদ্ধ শেষ হবে বলে ট্রাম্প পুনরায় আশা প্রকাশ করেন। রিপাবলিকান পার্টির কংগ্রেসীয় নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে তেহরান প্রভাব ফেলার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনের পরেই পরিস্থিতি স্বাভাবিক হবে। সূত্র: মিডল ইস্ট আই

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz