সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন হত্যা: হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু • সরকার অনুমতি দিলে ‘ক্রসফায়ার’ করবে পুলিশ: আইজিপি • বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর • বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী জাপানি প্রতিষ্ঠানগুলো: তারো আসো • ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী • বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের • ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, চাপে ম্যাক্রোঁ • ব্যঙ্গাত্মক কমেডি থেকে সরে আসছেন সাচা ব্যারন কোহেন • ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান • ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে সম্পন্ন

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিজ্ঞাপন
ঢাকার গুলশানে শুক্রবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করেছে। এসময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশান- ১ এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের করার চেষ্টা হয়। তখন পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে বলে জানান ওসি দাউদ।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিছিলে কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়ছে পুলিশ।

গুলশান থানা ওসি দাউদ বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পাঁচটি ককটেল।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz