শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সম্প্রসারণ কাজে প্রয়োজন  আরো ২ মিলিয়ন ডলার • এক দশকে গোল্ডেন  এজ হোমকেয়ার • শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ইতালিতে • হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী সুপারট্যাঙ্কারে আগুন • ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশি মুহিত, হ্যামট্রামিক মেয়র নির্বাচনে ১২ ভোটে এগিয়ে • দেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার : আইএমএফ • সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ পড়ে ছিল অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে • বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প • ৭১ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান • রিমান্ড শেষে কারাগারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​মিরাজের ঘূর্ণিতে গায়ানার দাপুটে জয়

​মিরাজের ঘূর্ণিতে গায়ানার দাপুটে জয়

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিং ও শাই হোপের অপরাজিত ৪২ রানের সুবাদে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শুক্রবার প্রভিডেন্সে এটি চলতি আসরে নয় ম্যাচে অ্যামাজন ওয়ারিয়র্সের অষ্টম জয়। একই সঙ্গে প্রতিযোগিতার ইতিহাসে এটি তাদের শততম জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা।

টস জিতে আগে ফিল্ডিং নেওয়া অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে পঞ্চম ওভারে পরপর দুই বলে কলিন মুনরো ও নিকোলাস পুরানকে ফিরিয়ে দেন মিরাজ। চার ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন তিনি। মোহাম্মদ নবীর বদলি হিসেবে অ্যামাজন ওয়ারিয়র্সে যোগ দেওয়ার পর এটি মিরাজের দ্বিতীয় ম্যাচ। এরই মধ্যে দুই ম্যাচে মাত্র ৩৬ রান খরচ করে সাত উইকেট নিয়েছেন তিনি।

পাওয়ারপ্লেতে ২ উইকেটে ৪৩ রান তুলে ভালো শুরু করেছিল নাইট রাইডার্স। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১২৬ রান করতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। জাস্টিন গ্রিভস ৩৭ বলে ৩৫ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। মুনরোর ব্যাট থেকে আসে ১৬ বলে ২৬ রান।

জবাবে খুব একটা ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোয় অ্যামাজন ওয়ারিয়র্স। প্রথম সাত ওভারের মধ্যেই মাভেন্দ্র দিনদিয়াল ও গ্লেন ফিলিপসকে হারালেও ইনিংসের হাল ধরে রাখেন হোপ। শিমরন হেটমায়ারের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। ১৯ বলে ২৮ রানের ইনিংসে তিনটি ছক্কা হাঁকান হেটমায়ার।

১৩তম ওভারে হেটমায়ার ও পরে মিরাজ ২ রান করে আউট হলেও হোপ অপরাজিত থেকে যান। কুইন্টন স্যাম্পসনের সঙ্গে মিলে দলকে জয় এনে দেন তিনি। ১৮ দশমিক ৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অ্যামাজন ওয়ারিয়র্স।

এই হারে সাত ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন নাইট রাইডার্স।

তবে ব্যক্তিগত মাইলফলকের খুব কাছে পৌঁছে গেছেন কাইরন পোলার্ড। শেষ ওভারে আউট হওয়ার আগে ১০ রান করে টি-টোয়েন্টিতে তার মোট রান দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৯৯। পুরুষদের টি-টোয়েন্টিতে ১৫ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান হতে এখন আর মাত্র ১ রান প্রয়োজন পোলার্ডের।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz