শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে কর্মসূচি বন্ধে পুলিশের নোটিশ • ‘বার পরীক্ষায়’ ফেল করেছিলেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি • শেখ হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে : জামায়াত আমির • বিশ্বব্যাংকের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু • তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ : ডেপুটি স্পিকার • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ • বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি • মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা • বিকল্প পথে দেশে ফিরেছেন সৌদিতে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বনশ্রীতে এক বাসের ধাক্কার পর আরেক বাসের চাপা, মাইলস্টোনের শিক্ষিকা নিহত

বনশ্রীতে এক বাসের ধাক্কার পর আরেক বাসের চাপা, মাইলস্টোনের শিক্ষিকা নিহত

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় বাসচাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রমজান পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সারা পরিবহনের আরেকটি বাসের চাপায় প্রাণ হারান তিনি।

নিহত শিক্ষিকা তিশার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। তার স্বামী প্রবাসী। বর্তমানে তিনি মেরাদিয়া নয়াপাড়া এলাকায় থাকতেন। তিনি মাইলস্টোনের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন।

দুর্ঘটনার পর প্রথমে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক অনয় চন্দ্র পাল বলেন, রাত পৌনে ৯টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাস দুটি জব্দ করা হয়েছে। এক চালক ও এক হেলপারকে আটক করা হয়েছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz