রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না : পররাষ্ট্র উপদেষ্টা

​বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না : পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন দেশ সফর করবেন, তা অন্য কেউ ঠিক করে দেবে না। বাংলাদেশই সিদ্ধান্ত নেবে, কোথায় যাবে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ২০ জুন (শনিবার) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, বৃটিশ হাইকমিশনার সারাহ কুক ও জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পশ্চিমা রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ রুটিন কাজের অংশ। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে আশিয়ানের সদস্যপদ নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

এ সময় ভারত সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, পরিবেশ সহায়ক হলে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে নিয়ে ব্রেন্ট ক্রিসটেনসন বলেন, দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে ভুল হওয়ার সম্ভাবনা নেই।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz