শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয় বিদেশে ফুর্তি করছেন : রাশেদ খাঁন • মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন • গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই • নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা • খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও • আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম • এআই দিয়ে লেখা শনাক্ত করবে ওপেনএআইয়ের নতুন ফিচার • চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক : বাণিজ্যমন্ত্রী • জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সুইডেনের জালে নেদারল্যান্ডসের গোল উৎসব

সুইডেনের জালে নেদারল্যান্ডসের গোল উৎসব

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
তিউনিশিয়ার জালে গোল উৎসব করে বিশ্বকাপ শুরু করেছিল সুইডেন। আজ হিউস্টনে মুদ্রার উল্টো পিঠ দেখল। তিউশিয়ার বিপক্ষে যত ব্যবধানের জয় পেয়েছিল সুইডেন, আজ নেদারল্যান্ডসের কাছে ঠিক ৫-১ ব্যবধানেই হেরেছে তারা।

ডাচদের দুই ঝড়ে উড়ে গেছে সুইডেন। প্রথম ঝড়ের নায়ক ব্রায়ান ব্রবি। ১২ মিনিটের ব্যবধানে দলকে জোড়া লিড এনে দেন এই ফরোয়ার্ড। তাতে পুরো গ্যালারিতে কমলা রঙের ঢেউ ওঠে।

শুরুটা হয় ম্যাচের ৫ মিনিটে। বাঁ প্রান্ত থেকে কোডি গাকপোর বাড়ানো পাসে শুধু জালের পথ দেখিয়ে দেন স্যান্ডারল্যান্ডের ফরোয়ার্ড। ব্রবি প্রায় একই রকম গোল করেন ১৭ মিনিটেও। এবার ডান প্রান্ত থেকে ডেনজেল ডামফ্রিসের পাস থেকে গোল করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। তাতে শুরুতেই হারের শঙ্কায় জেঁকে বসে সুইডেন।

বিরতির পরপরই গাকপোর আরেক ঝড়ে তাদের হার যেন কাগজে-কলমেই নিশ্চিত হয়। এবারেরটি আরও কম সময়ের। মাত্র ৭ মিনিটে আবারও জোড়া গোল হজম করে সুইডিশরা।

দ্বিতীয়ার্ধের কিক অফের ২ মিনিটের মাথায় সতীর্থ ডামফ্রিসের বাড়ানো বলে দারুণ ফিনিশিং করেন গাকপো। অন্যদিকে ম্যাচের ৫৪ মিনিটের গোলটি করেন বদলি নামা ক্রিসেনসিও সামারভিলের অ্যাসিস্টে।

সামারভিল অবশ্য অ্যাসিস্ট করেই সন্তুষ্ট হননি। ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটা মারেন তিনি। আরেক বদলি নামা মেম্ফিস ডিপাইয়ের পাস ধরে বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরশিটে নাম তোলেন তিনি।

এর আগে ম্যাচে ফিরতে ৫৯ মিনিটে ব্যবধান কমায় সুইডেন। আলেক্সজান্ডার ইসাকের পাস থেকে গোলটি করেন অ্যান্থনি এলেঙ্গা। আজ অবশ্য ভাগ্যকেও খুব একটা পাশে পায়নি সুইডেন। নিজেরা তো সুযোগ মিস করেছেই, সঙ্গে তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন। পুরো ম্যাচে ৭টি দুর্দান্ত সেভ দিয়েছেন ২৩ বছর বয়সী গোলরক্ষক। তার বীরত্বের রাতের জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষে উঠেছে নেদারল্যান্ডস।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz