শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

শ্রীমঙ্গলে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

শ্রীমঙ্গলে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

প্রতীকী ছবি

বিজ্ঞাপন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল-মিরপুর সড়কের লচনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লচনা এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ৫ জন। তারা যাত্রীবাহী বাসের ও অটোরিকশার যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার পর শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, আহতদের চিকিৎসাসেবার পাশাপাশি নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz