বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ আ. লীগের ৩ নেতা গ্রেফতার • মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে উড়িয়ে পাকিস্তানের টানা জয় • সাত বছরেই ৪৯ কবিতার কাব্যগ্রন্থ, নিউইয়র্কে ক্ষুদে কবি পরমাকে ঘিরে সাহিত্যিকদের মিলনমেলা • সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী • ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা লুয়া ব্লাঙ্কো • আজ বিজয়া দশমী • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী • ইরানে সরকার উৎখাতে আমি ও ট্রাম্প অঙ্গীকারবদ্ধ : নেতানিয়াহু • ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি : অ্যাটর্নি জেনারেল • ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনের প্রস্তাব প্রত্যাখ্যান জেডি ভ্যান্সের

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​বৈশ্বিক সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

​বৈশ্বিক সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কেটে গেলে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। ফলে সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। তবে বৈশ্বিক সংকট দ্রুত কেটে গেলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হবে।

বিদ্যুৎ বিতরণে বৈষম্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অতীতে বিদ্যুৎ বিতরণে বৈষম্য ছিল। ভবিষ্যতে এ বৈষম্য দূর করা হবে।

জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিতে এর প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাময়িকভাবে কৃষির ওপর এর প্রভাব পড়তে পারে।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

পরে দুপুর ১২টার দিকে মেহেরপুর টাউন হলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz