সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সংসদের নিম্নকক্ষের মেয়াদ ৪, উচ্চকক্ষের ৬ বছর করার প্রস্তাব • অপদার্থদের কথায় কান দেওয়ার সময় নেই : বিচ্ছেদের গুঞ্জনে ফারুকী • যুক্তরাষ্ট্র-ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখুন, ইউরোপকে ইরানের আহ্বান • লিড নিয়েও পর্তুগালের কাছে হারল বাংলাদেশ • শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ • জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে • বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল • এনায়েতুল্লাহ আব্বাসীকে ক্ষমা চাইতে আইনি নোটিশ • আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে • বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে : মার্কিন রাষ্ট্রদূত

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​স্বাস্থ্যখাতে সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসতে রাষ্ট্রপতির আহ্বান

​স্বাস্থ্যখাতে সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসতে রাষ্ট্রপতির আহ্বান

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে চিকিৎসক নেতাদেরকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা এবং প্রস্তাবসহ এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। 

রাষ্ট্রপ্রধান এ সময় বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার জন্য স্বাস্থ্যখাতে যে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য ছিল, সে পর্যায়ে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের কতজন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট ও মেডিকেল যন্ত্রপাতি লাগবে, কী কাঠামো লাগবে তার সঠিক ও সার্বিক কোনো পরিকল্পনা ছিল না। বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবতকালের সব থেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে, একটি সুব্যবস্থা গড়ে তুলতে হবে।

রাষ্ট্রপতি এ সময় স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন ডাক্তার নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও যন্ত্রপাতি ক্রয়ে যথাযথ পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন। পদোন্নতি ও পদায়নে বিগত দিনের তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের সঠিক পদে পদায়নের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি চিকিৎসকবৃন্দকে গবেষণা কার্যক্রমে আরো শক্তিশালী ভূমিকা রাখার অনুরোধ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের যত্র-তত্র গড়ে ওঠা ক্লিনিক, ডায়গনেস্টিক সেন্টারগুলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে নষ্ট করে ফেলছে। তিনি এ সকল প্রতিষ্ঠানকে একটি যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz