রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে গাজা : জাতিসংঘ

​বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে গাজা : জাতিসংঘ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
অবরুদ্ধ গাজা উপত্যকা বর্তমানে বিশ্বের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ ও নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনসিটিএডি। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় বর্তমানে প্রতি ১০টি ব্যবসার মধ্যে ৯টিই ধ্বংস হয়ে গেছে, কর্মক্ষম জনগোষ্ঠীর ৯০ শতাংশেরও বেশি মানুষ পুরোপুরি বেকার হয়ে পড়েছেন। খবর এএফপির।

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সুইজারল্যান্ডের জেনেভায় এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইউএনসিটিএডির ভারপ্রাপ্ত মহাসচিব পেদ্রো ম্যানুয়েল মোরেনো বলেন, গাজার অর্থনীতির এই ধস বিশ্বের ইতিহাসে সবচেয়ে গুরুতর অর্থনৈতিক সংকট। চলমান ধ্বংসযজ্ঞ গাজার কয়েক দশকের উন্নয়নকে পুরোপুরি মুছে ফেলেছে ও সেখানকার জনগণের জীবনযাত্রাকে তীব্র অর্থনৈতিক সংকটে নিপতিত করেছে।

ইউএনসিটিএডির নতুন এই প্রতিবেদন অনুযায়ী, গাজার ৯২ শতাংশ অর্থনৈতিক প্রতিষ্ঠান বা ব্যবসাপ্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অঞ্চলটিতে বর্তমানে মাথাপিছু দৈনিক জিডিপি মাত্র শূন্য দশমিক ৫৮ ডলারে নেমে এসেছে, ২০২২ সালের তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে প্রায় ২৭৪ শতাংশ।

সংস্থাটির ফিলিস্তিনি সহায়তা বিষয়ক সমন্বয়কারী মুতাসিম এলাগ্রা জানান, ২০২৩ সালের অক্টোবরের আগে প্রতি তিনজন গাজাবাসীর মধ্যে দুজন দরিদ্র ছিলেন, কিন্তু আজ গাজার প্রায় প্রতিটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। শিল্প কার্যক্রম ও কৃষি উৎপাদন ৯৪ শতাংশ কমে গেছে ও মোট আবাদি জমির মাত্র ১ দশমিক ৫ শতাংশ ব্যবহারের সুযোগ থাকায় এখানকার মানুষ শতভাগ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

এছাড়া প্রতিবেদনে অধিকৃত পশ্চিম তীরের ভঙ্গুর অর্থনীতির চিত্র তুলে ধরে সতর্ক করা হয়েছে যে, ফিলিস্তিনি ভূখণ্ডগুলো দ্রুতই ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকির মুখে পড়ছে, যার সামাজিক ও মানবিক পরিণতি হবে সুদূরপ্রসারী।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz