সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ইশরাকের ইস্যুতে আইনমন্ত্রী বললেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ • ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু • উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত • ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী • দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন • দেশ গড়তে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য : প্রধানমন্ত্রী • পদত্যাগের নির্দেশ কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানাবেন ইশরাক • কক্সবাজারে রিসোর্টে আগুন : নিখোঁজ নাহিদুর, তার স্ত্রী ও দুই মেয়ে • রিমান্ডে নেওয়ার আগে আনিসুল, ইনুসহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

বিজ্ঞাপন
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে; গত তিন দিনে সেখানে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। ২৭ সেপ্টেম্বর (রবিবার) এ তথ্য প্রকাশ করা হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

২৪ কোটিরও বেশি জনসংখ্যা অধ্যুষিত ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে প্রায়শই ভারি বৃষ্টিপাত ও বজ্রঝড়ের কবলে পড়ে।

ত্রাণ কমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর প্রদেশের একটি বড় অংশ জুড়ে হওয়া অস্বাভাবিক ভারি বৃষ্টিপাতের সময় এই প্রাণহানির ঘটনাগুলো রিপোর্ট করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগের দিকে অগ্রসর হয়ে সমগ্র অঞ্চল জুড়ে বৃষ্টিপাত তীব্রতর করার পর এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের আবহাওয়া অফিস সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়াজনিত ঘটনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছে।

বিশেষজ্ঞরা এসব ঘটনাগুলোকে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং জলবায়ুর পরিবর্তিত রূপের সাথে সম্পর্কিত বলে সতর্ক করছেন। বিবৃতিতে আরও বলা হয়, উত্তর প্রদেশ রাজ্যটিতে শুক্রবার থেকে রোববারের মধ্যে ৬৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজ্যটিতে এই সময়ে মৌসুমের গড় বৃষ্টিপাত থাকে মাত্র ৭.৬ মিলিমিটার।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz