স্পর্শকাতর সেই অবুঝ মনটা এখন আর
আগের মতো অল্পতে ভেঙে পড়ে না
অতি আবেগে যাকে তাকে বিশ্বাস করে না
যখন তখন টুপ করে দু’চোখের অশ্রু ছেড়ে দেয় না,
অনেকটা কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে
সবকিছু জানা হলো,
চেনা হয়েছে মানুষের মুখোশ পরা ভেতরের প্রতিচ্ছবি!
যে বা যারা কষ্ট দিয়ে কিংবা ছুড়ে ফেলে দিয়েছে
তাদের সেই সব ভাবতেও ইচ্ছে জাগে না
খারাপ সময়ের টুকরো টুকরো স্মৃতি
বরং নিজেকে শক্ত করার মানসিক প্রস্তুতি দিয়েছে
হ্যাঁ এটাই কঠিন বাস্তবতা!
কেন জানি না, আজকাল
মানুষকে বিশ্বাস করতে ভয় হয়, খুব বেশি ভয়!
আবেগ, অনুভূতি, আহ্লাদী স্বভাব কিছুই নেই
আগের মতো,
নিজেকে অনেকটা পাল্টে
অন্যদের মতো কঠিন হতে চেষ্টা,
দিন শেষে এটাই বুঝতে পেরেছি
অতি সরলতা কিংবা আন্তরিকতার মূল্য আমাদের সমাজে নেই,
তাই তো নিজেকে নিজের মতো করে
ভালোবাসতে শিখে গেছি
নিজের মনের যত্ন করেই ভালো থাকার চেষ্টা।
কারও প্রতি বিন্দুমাত্র আশা, অভিযোগ, রাগ, অনুরাগ, আক্ষেপ কিছুই নেই...
স্পর্শকাতর মন আজকাল সবকিছু বাদ দিয়ে কেবল মানসিক শান্তির অন্তিম অপেক্ষায়,
ভালো থাকুক যে যার মতো এটাই কামনা।