রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বিনিয়োগ ও কর্মসংস্থানে বেসরকারি মূলধন, এসএমইতে অর্থায়নে জোর বিশ্বব্যাংক-আইএমএফের • ‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ • বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি • হুথিদের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের • দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকসহ সিজেপির তিন নেতা • পিটিআই শাসিত খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা, গভর্নর শাসন জারি • মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির • শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি • অঙ্গীকার ভঙ্গ করলে কঠিন শাস্তি দেবেন আল্লাহ • আল্লাহর অবাধ্যতায় মানুষের অন্তরে যে পরিবর্তন ঘটে

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪

বিজ্ঞাপন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪২৭ জন গ্রেপ্তার ও ৫৪টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নানা আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২১, লালবাগ বিভাগ ৫৩, ওয়ারী বিভাগ ৫৪, মতিঝিল বিভাগ ৫৫, তেজগাঁও বিভাগ ৮৯, মিরপুর বিভাগ ৮২, গুলশান বিভাগ ৩৫, উত্তরা বিভাগ ৩৫ ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করে।

অভিযানে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz