বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ঢাবিতে ৭ অক্টোবর ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন

ঢাবিতে ৭ অক্টোবর  ছাত্র ফ্রন্টের ষষ্ঠ  কেন্দ্রীয় সম্মেলন

ঢাবিতে ৭ অক্টোবর ছাত্র ফ্রন্টের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন

বিজ্ঞাপন
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন আগামী ৭ অক্টোবর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন ও র‍্যালি সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান।
এবারের সম্মেলনে শিক্ষার বাণিজ্যিকীকরণ প্রতিহত করা, সাম্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী দুঃশাসন ও মৌলবাদী-সাম্প্রদায়িক অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান এবং ছাত্ররাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।
উদ্বোধনী পর্ব ও র‍্যালির পর বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আলোচনা সভা, নবনির্বাচিত কমিটির পরিচিতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বামপন্থী রাজনৈতিক ও ছাত্রনেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রগতিশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মেলনের মধ্য দিয়ে দেশের শিক্ষা ও ছাত্ররাজনীতির বর্তমান পরিস্থিতি, শিক্ষার ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ এবং গণতান্ত্রিক ও প্রগতিশীল ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঠিকানা/শই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz