শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন • পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা • কুইন্সে ১২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নাজিম উদ্দিন গ্রেপ্তার • লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয় বিদেশে ফুর্তি করছেন : রাশেদ খাঁন • মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন • গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই • নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা • খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও • আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮

ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন শহর ক্রামাতোরস্কে যাত্রীবাহী দুটি বাসে রুশ বাহিনীর গ্লাইড বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দোনেৎস্ক আঞ্চলিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিনের অভিযোগ, সাধারণ মানুষের প্রাণহানি বাড়াতেই বাস দুটিকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার পর বাস দুটির পোড়া ধাতব কাঠামো ও ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা যায়।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ক্রামাতোরস্ক ও পার্শ্ববর্তী স্লোভিয়ানস্কে সব ধরনের গণপরিবহন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দোনেৎস্ক অঞ্চলের বেসামরিক বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ফিলাশকিন।

এর আগে চেরনিহিভ প্রদেশের প্রিলুকিতে একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ ২২ জন নিহত হন। নিহত শিশুদের তিনজনের বয়স ছিল মাত্র এক বছর। হামলায় আহত হন আরও অনেকে।

এদিকে রাজধানী কিয়েভেও রুশ হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারের হামলায় অন্তত তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের একটি অংশে পানি সরবরাহও ব্যাহত হচ্ছে।

ইউক্রেনজুড়ে সাম্প্রতিক রুশ হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টের মধ্যেই দেশটিতে বেসামরিক নিহতের সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের প্রাণহানিকে ছাড়িয়ে গেছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz