শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন • পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা • কুইন্সে ১২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নাজিম উদ্দিন গ্রেপ্তার • লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয় বিদেশে ফুর্তি করছেন : রাশেদ খাঁন • মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন • গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই • নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা • খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও • আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ

পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ভারতে গিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না পাকিস্তান। তাদের পরিবর্তে ছয় দলের এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে বাংলাদেশ।

আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের পাঞ্জাবে বসবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। খেলা হবে জালন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে। নকআউট পর্বের ম্যাচগুলো হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে।

এ প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এএ আদেল বলেছেন, ‘পাকিস্তান হকি দল ভারতে খেলতে যাবে না। যে কারণে এশিয়ান হকি ফেডারেশন থেকে আমাদের প্রস্তাব দিয়েছিল খেলতে চাই কি না। আমরা খেলার সম্মতি দিয়েছি। ইনশা আল্লাহ এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে।’

আসলে সীমান্ত নিয়ে প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্ধ। সেই দ্বন্দ্বের কারণে ২০০৮ সালের পর থেকে কোনো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিচ্ছে না ভারত-পাকিস্তান। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের দেখা যাচ্ছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দল হলো ভারত, জাপান, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ। শুরুতে টুর্নামেন্টে পাকিস্তানের অংশ নেওয়ার কথা ছিল। তবে দেশটি তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ করেছিল। সেই অনুরোধে সাড়া না মেলায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশকে মূল পর্বে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে আগে রিজার্ভ দল হিসেবে রাখা হয়েছিল। ওমানও ছিল রিজার্ভ তালিকায়। কোনো দল সরে দাঁড়ালে যাতে ছয় দল নিয়েই প্রতিযোগিতা আয়োজন করা যায়, সে পরিকল্পনার অংশ হিসেবেই রাখা হয়েছিল রিজার্ভ দল।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz