শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
জরুরি অবস্থা জারি

নিউইয়র্কে হামের  সংক্রমণ বেড়েছে

নিউইয়র্কে হামের  সংক্রমণ বেড়েছে

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ জরুরি অবস্থা কার্যকর থাকবে। চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গভর্নর ক্যাথি হকুল গত ৫ অক্টোবর জরুরি অবস্থা ঘোষণা করেন। পরিস্থিতি মোকাবিলায় অঙ্গরাজ্যজুড়ে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত স্বাস্থ্যকর্মীদের হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকা দেয়ার অনুমতি দেয়া হয়েছে।
জরুরি ব্যবস্থার আওতায় নিবন্ধিত নার্সরা সন্দেহভাজন হাম রোগীদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন। পাশাপাশি ওষুধ বিক্রেতারাও দুই বছর বয়সী শিশুদের এমএমআর টিকা দিতে পারবেন।
অঙ্গরাজ্যে শনাক্ত ১০৮ আক্রান্তের মধ্যে সাতজন নিউইয়র্ক নগরের বাসিন্দা। বাকি ১০১ জন অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকার। আক্রান্তদের মধ্যে ১৫ জুলাইয়ের পরই ৯২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের বড় একটি অংশ অঙ্গরাজ্যের ১৮টি গ্রামীণ এলাকার বাসিন্দা, যেসব এলাকায় টিকাদানের হার তুলনামূলকভাবে কম।
গভর্নও হোকুল বলেন, টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব— এমন কোনো রোগে মানুষের গুরুতর অসুস্থতা বা মৃত্যুর শিকার হওয়া উচিত নয়।
নিউইয়র্কের পাশের অঙ্গরাজ্য পেনসিলভানিয়াতেও হামের বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ৫ অক্টোবর পর্যন্ত সেখানে ১ হাজার ৪টি সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৯৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। তিন দশকের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে এটিই সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাব বলে জানা গেছে।
এদিকে টেক্সাস, ইউটা, ওহাইও ও সাউথ ক্যারোলাইনাতেও হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৩ হাজার ৯০০টি সংক্রমণ শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর দেশটিতে হামের বিস্তারের দিক থেকে বর্তমান পরিস্থিতিকে সবচেয়ে গুরুতর বলে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদানের হার ৯৫ শতাংশের নিচে নেমে যাওয়া হামের পুনরায় বিস্তারের অন্যতম প্রধান কারণ। ২০০০ সালে যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে হামের সংক্রমণ নির্মূল ঘোষণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়ায় রোগটি আবারও বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে।
আগামী নভেম্বরে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বৈঠকে বসবেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো হামমুক্ত দেশের মর্যাদা ধরে রাখতে পারবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz