মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি • নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের • তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : রিজভী • প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ • ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না : নাহিদ ইসলাম • দেশে একদিনে ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, মোট মৃত্যু ৩১৬ • বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস • রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড • ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর • দেশে হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

প্রতীকী ছবি

বিজ্ঞাপন
এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ১২ অক্টোবর (সোমবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।

ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশের সব এলপিজি গ্যাসের দোকান বন্ধ থাকবে।

এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

তবে বিইআরসি নির্ধারিত দামে দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এর মধ্যেই ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুই দিন বিক্রি বন্ধ রাখার এ ঘোষণা এলো।

ঠিকানা/এএস  
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz