শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ইতালিতে • হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী সুপারট্যাঙ্কারে আগুন • ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশি মুহিত, হ্যামট্রামিক মেয়র নির্বাচনে ১২ ভোটে এগিয়ে • দেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার : আইএমএফ • সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ পড়ে ছিল অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে • বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প • ৭১ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান • রিমান্ড শেষে কারাগারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান • সাভারে ইতালি প্রবাসী নিখোঁজ, দুই দিনেও মেলেনি খোঁজ • মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নারী

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ক্যালিফোর্নিয়ার মন্টেবেলো সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি শাজিয়া হক মিমি

ক্যালিফোর্নিয়ার মন্টেবেলো সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি শাজিয়া হক মিমি

ছবি : মাসুদ চৌধুরীর ফেসবুক থেকে সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির মন্টেবেলো সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট ১ থেকে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী উদ্যোক্তা ও কমিউনিটি সংগঠক শাজিয়া হক মিমি (Shazia Hoq Mimi)। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিল সদস্য ও মেয়র জর্জিনা তামায়ো, কিম্বারলি কোবোস কাথর্ন এবং রাফায়েল সানতোয়া।

মন্টেবেলো সিটির প্রার্থীতালিকায় তাঁর নাম রয়েছে ‘Shazia Hoq’ হিসেবে। নির্বাচিত প্রার্থী চার বছর ডিস্ট্রিক্ট ১-এর প্রতিনিধিত্ব করবেন।

প্রকাশিত জীবনবৃত্তান্ত অনুযায়ী, শাজিয়া হক লস অ্যাঞ্জেলেস ভ্যালি কলেজ থেকে লিবারেল আর্টসে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করেন। পরে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি চ্যানেল আইল্যান্ডসে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন। তিনি এসএসঅ্যান্ডএম এলএলসি এবং সারা অ্যান্ড ব্রাদার ইনকরপোরেটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসার প্রসারেও তিনি কাজ করছেন।

স্থানীয় সরকারে তাঁর অভিজ্ঞতা রয়েছে লস অ্যাঞ্জেলেসের উইলশায়ার সেন্টার-কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে। এ দায়িত্ব পালনের সময় নাগরিক সেবা, নগর পরিকল্পনা ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিষয়ে কাজ করেছেন তিনি। লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ এলাকায় বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন।

এ ছাড়া মন্টেরি পার্ক চেম্বার অব কমার্সের উপদেষ্টা এবং লস অ্যাঞ্জেলেস পুলিশ ও ফায়ার বিভাগের বিভিন্ন কমিউনিটি কার্যক্রমে যুক্ত থাকার কথা তাঁর জীবনবৃত্তান্তে উল্লেখ রয়েছে।

নির্বাচনী প্রচারে শাজিয়া হক স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা ও কর্মসংস্থান বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি এবং দায়িত্বশীল বাজেট ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছেন। নিরাপদ আবাসিক এলাকা ও উন্নত নাগরিক সেবাকেও তিনি অগ্রাধিকার দিচ্ছেন।

শাজিয়া হক বাংলাদেশি-আমেরিকান ভোটারদের সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিয়ে ডিস্ট্রিক্ট ১-এর উন্নয়নে তাকে সমর্থন করার অনুরোধ করেছেন।

মন্টেবেলো শহরে পাঁচটি নির্বাচনী জেলা রয়েছে। প্রতিটি জেলা থেকে একজন করে কাউন্সিল সদস্য নির্বাচিত হন। স্থানীয় বাজেট, নগর পরিকল্পনা, জননিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে সিটি কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাউন্সিল সদস্যরা সড়ক রক্ষণাবেক্ষণ, পার্ক ও বিনোদন সুবিধা, বর্জ্য ব্যবস্থাপনা, ব্যবসার অনুমোদন এবং নগর উন্নয়নসংক্রান্ত নীতিনির্ধারণেও ভূমিকা রাখেন।

ডিস্ট্রিক্ট ১-এর ভোটারদের কাছে প্রার্থীদের স্থানীয় সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সেবা নিয়ে অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ছোট ব্যবসার জন্য সহায়ক পরিবেশ তৈরি, জননিরাপত্তা জোরদার, আবাসিক এলাকার পরিচ্ছন্নতা এবং শহরের বাজেটের কার্যকর ব্যবহার নির্বাচনী আলোচনার উল্লেখযোগ্য বিষয়।

সিটি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। বিজয়ী প্রার্থী ২০২৬ সালের নভেম্বর থেকে ২০৩০ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ভোটারদের নিবন্ধন, ভোটকেন্দ্র এবং ডাকযোগে ভোট দেওয়ার নিয়ম সম্পর্কে সর্বশেষ তথ্যের জন্য মন্টেবেলো সিটি ও লস অ্যাঞ্জেলেস কাউন্টি নির্বাচন কর্তৃপক্ষের সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz