শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী সুপারট্যাঙ্কারে আগুন

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী সুপারট্যাঙ্কারে আগুন

বিজ্ঞাপন
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমুদ্রে স্থাপিত মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী বিশালাকার সুপারট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ এজেন্সির’ বরাতে আলজাজিরা এ খবর জানায়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌশাখা এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, অনুমোদনহীন একটি বিকল্প পথ ব্যবহার করে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করার সময় এই দুর্ঘটনার মুখোমুখি হয় ট্যাঙ্কারটি। আইআরজিসির দাবি, মার্কিন সামরিক বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় ও রাডার ট্র্যাকিং সিস্টেম সম্পূর্ণ বন্ধ রেখে কৌশলে প্রণালিটি অতিক্রম করতে চেয়েছিল জলযানটি।

ঘটনার পর আইআরজিসির নৌবাহিনী এক কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে। ইরানের সামুদ্রিক নিরাপত্তা আইন ও বিধি লঙ্ঘন করে মার্কিন শক্তির ওপর ভরসা রেখে চলাচলকারী যেকোনো দেশি-বিদেশি জাহাজের বিরুদ্ধে আরও কঠোর আইনি ও সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz