শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন আর নেই

বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন আর নেই

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। ১৭ অক্টোবর (শনিবার) মোসাদ্দেক হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০১১ সালে বিসিবিতে যোগ দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকা জেলা দলের কোচ হওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন এই কোচ।

সবশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন মোসাদ্দেক। তিনি বিসিবি-এসিসি লেভেল-২ সনদপ্রাপ্ত কোচ ছিলেন।

শোকবার্তায় বিসিবি মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz